যারা_না_বুঝে_বিড়ালকে_অতিরিক্ত_ভাত_খাইয়ে_ফেলেন_তাদের_জন্য

আমরা সবাই জানি বিড়াল হল মূলত meat eater. তাদের ডাইজেস্টিভ সিস্টেম meat digest করার জন্য খুবই উপযোগী। আমরা জানি মাছ মাংসে প্রোটিন থাকে। এই প্রোটিনে যে এমাইনো এসিড থাকে তা বডি টিস্যু গঠন করতে সাহায্য করে।

বিড়ালের ক্ষেত্রে দেখা যায়, তারা প্রচুর পরিমানে meat, fish খেতে পারে অর্থাৎ প্রোটিন খেতে পারে আর সেটা খুব সহজেই হজম করে ফেলতে পারে। এখান থেকে তারা পর্যাপ্ত এনার্জি পায়। তবে মজার বিষয় হলো তারা একই সাথে কার্বোহাইড্রেট (মুলত ভাত) থেকেও সহজে এনার্জি তৈরি করতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে প্রোটিন জাতীয় খাবারের সাথে অতিরিক্ত কার্বোহাইড্রেট বা ভাত খাওয়ালে, যে পরিমান এনার্জি প্রোটিন দ্বারা পূরণ হবার কথা ছিল তা ভাতের মাধ্যমে পূরণ হয়ে যায়। সাথে অতিরিক্ত এনার্জি তৈরি হয় যা ফ্যাট হিসেবে বডিতে জমা থাকে।
বিড়ালের খাদ্য তালিকায় ১০-১৫% কার্বোহাইড্রেট দেয়া যেতে পারে। কিন্তু যখনি কার্বোহাইড্রেট এর পরিমান অনেক বেশি হয়ে যায় তখন বিভিন্ন সমস্যা দেখা দেয়। এগুলো সাধারণত আমরা নিজেরাই করি। আমাদের বাড়ির অতিরিক্ত খাবার গুলো বিড়াল কে দি আর বিড়াল মজা করে খেয়ে নানাবিধ সমস্যায় পড়ে। যেমন -
১। Obesity ( excessive fatty condition)
২। High glucose level in blood ( diabetes)
৩। Mal- digestion
★excess gas formation যাকে bloat বলে
★বমি, ডাইরিয়া তো আছেই।
wild animals কিংবা wild cat গুলোর ক্ষেত্রে দেখা যায় তারা সম্পূর্ণ ভাবে meat এর উপর নির্ভর করে বাচে। তাই এসব দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে।


Comments